Home জাতীয় অপরাধ রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি
অপরাধ

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

Share
Share

রাজধানীর গুলিস্তান এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাতে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনাস্ট্যান্ডের সামনে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় চক্রটির আরও কয়েকজন সদস্য পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), কামাল হাওলাদার (৩৫), আবদুর রহমান হাওলাদার (৩৭), মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), বাবুল হাওলাদার (৩৮), রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)। তাঁদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিচ্যুত সদস্য।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালাতে চাইলে সাতজন ধরা পড়েন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মাইক্রোবাস, দুটি ডিবি জ্যাকেট, দুটি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র, দুটি হাতকড়া, দুটি খেলনা পিস্তল, ১২টি মুঠোফোন, দুটি পকেট রাউটার, একটি এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তাঁরা দেশের বিভিন্ন এলাকা থেকে পুরান ঢাকার তাঁতীবাজারে আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করতেন। এরপর ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নিতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কাউসারের বিরুদ্ধে ১০টি, আবদুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ৩টি, মেহেদী হাসানের বিরুদ্ধে ৪টি, বাবুল হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় নতুন মামলা করা হয়েছে।

ডিএমপি কর্মকর্তা মাসুদ আলম বলেন, হাতকড়া সাধারণত পুলিশ ও র‍্যাব ব্যবহার করে। তবে ডাকাত চক্র সোর্সিংয়ের মাধ্যমে এসব সংগ্রহ করছে। গ্রেপ্তার কাউসার নিজের নামে পুলিশ পরিদর্শকের ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিলেন, যাতে বিপি নম্বরও দেওয়া ছিল। প্রথম দেখায় সেটিকে ভুয়া বলে চেনার উপায় ছিল না।

পুলিশ জানিয়েছে, পলাতক সদস্যদেরও চিহ্নিত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে...

নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক,...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...