Home জাতীয় অপরাধ নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নড়াইলে অনুমোদনহীন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার তৈরিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ড

Share
Share

নড়াইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং বিচারক এ বি এম মনোয়ারুল আলম পৃথক অভিযানে শাস্তির আদেশ দেন। নড়াইল সদরের আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ভেজাল ও অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন হচ্ছিলো। প্রতিষ্ঠানটি খোলা তেল ব্যারেল থেকে মেশিনের মাধ্যমে তেল রিফাইন করে বোতলে ভরে ‘জারা’ ব্র্যান্ড নামে বাজারজাত করছিল।

বিএসটিআই অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য প্রদানের পাশাপাশি অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে শহরতলীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা খাবার ফ্রিজে সংরক্ষণের প্রমাণ মেলে। এ ঘটনায় বাবুর্চি আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং নিরাপদ খাদ্য ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধ’র্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে দিনভর...

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী মুম্বাইয়ের পাইধুনি এলাকায় খাদ্য বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের চারজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে পরিবারের সবাই মিলে বিরিয়ানি ও তরমুজ...

Related Articles

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...

ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টানা দাবদাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে কালবৈশাখীর তাণ্ডব শুরু...

বিছনাকান্দি সীমান্তে বিজিবি সদস্য আহতের ঘটনায় মামলা

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট|| সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড...

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ...