Home আন্তর্জাতিক হামাস আত্মসমর্পণ না করলে গাজা দখলের ঘোষণা ইসরায়েলের
আন্তর্জাতিক

হামাস আত্মসমর্পণ না করলে গাজা দখলের ঘোষণা ইসরায়েলের

Share
Share

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি অস্ত্রসমর্পণ না করে, তবে গাজাকে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ‘গাজা জয়ের’ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এর আওতায় ধাপে ধাপে উপত্যকাটিকে ইসরায়েলের অংশ করা হবে।

স্মোত্রিচের প্রস্তাব অনুযায়ী, হামাসকে আত্মসমর্পণ, অস্ত্রসমর্পণ এবং জিম্মিদের মুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত মানা না হলে প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হবে। এরপর ইসরায়েলি সেনারা উত্তর ও মধ্যাঞ্চল অবরোধ করবে, যাতে সেখানে থাকা বাকি যোদ্ধাদের ‘পরাজিত’ করা যায়। এভাবে চার সপ্তাহ ধরে ধাপে ধাপে পুরো গাজা ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

গত প্রায় দুই বছর ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান এখনো অব্যাহত। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন এক লাখ ৫৯ হাজারের বেশি। ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে অনাহারে মারা গেছেন ১২১ শিশুসহ অন্তত ৩২২ মানুষ।

গাজা ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্কুল, হাসপাতাল, মসজিদ থেকে শুরু করে শরণার্থী শিবির পর্যন্ত কোথাও নিরাপত্তা নেই। আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি সরকার তাদের অবস্থান থেকে সরছে না। বরং এবার তাদের মন্ত্রিসভারই একজন প্রভাবশালী সদস্য গাজাকে দখল করে নেওয়ার মতো সরাসরি ঘোষণা দিলেন।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...