Home জাতীয় অপরাধ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ডাকসু ভিপি প্রার্থী জালাল
অপরাধআইন-বিচারজাতীয়

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ডাকসু ভিপি প্রার্থী জালাল

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে, রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে জালাল তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ২০১৮–১৯ সেশন) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাকবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় জালালকে হল প্রশাসনের সহযোগিতায় পুলিশে সোপর্দ করা হয়।

আহত রবিউল বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করছিল। আমি আপত্তি করলে সে আমাকে অবৈধ, বহিরাগত বলে গালাগালি করে এবং ছুরি দিয়ে আঘাত করে। আমি কোনোভাবে আত্মরক্ষা করি।”
মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানান, নৃশংস এ কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “জালালের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে। আজকের ঘটনার পর সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না।”

এদিকে, এ ঘটনার পর হল প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে অনেক শিক্ষার্থী প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। প্রক্টর জানিয়েছেন, শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি জানাতে পারবেন এবং সেগুলো বিবেচনা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...