Home Health ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১
Healthজাতীয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১

Share
Share

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী।

প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১১২ জন এবং বাকি রোগীরা দেশের বিভিন্ন জেলায় চিকিৎসা নিচ্ছেন।

২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৭৯ জন। এ বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর বিস্তার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন,“ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, এটি সারা বছরই হচ্ছে। তবে বর্ষা মৌসুমে এর প্রকোপ বেড়ে যায়। প্রতিরোধে মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।”

অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, কার্যকর উদ্যোগ ছাড়া ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। তিনি বলেন, “শুধু জেল-জরিমানা আর প্রচারণা যথেষ্ট নয়। সঠিক জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে দক্ষ জনবল দিয়ে মশা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে।”

২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকার ও সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও...