Home আন্তর্জাতিক নাইজেরিয়ার মসজিদে ভয়াবহ হামলা: নিহত ৫০, অপহৃত ৬০ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

নাইজেরিয়ার মসজিদে ভয়াবহ হামলা: নিহত ৫০, অপহৃত ৬০ জন

Share
Share

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে একটি মসজিদ ও আশপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৬০ জনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে মালুমফাশি জেলার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ে এ হামলার ঘটনা ঘটে।

ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে জড়ো হলে মোটরসাইকেলে আসা সশস্ত্র হামলাকারীরা নির্বিচারে গুলি চালায়। এরপর তারা গ্রামে ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারী ও মেয়েদের টেনেহিঁচড়ে নিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় সংসদ সদস্য আমিনু ইব্রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ৩০ জনকে গুলি করে হত্যা এবং আরও ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

কাটসিনা রাজ্যের পুলিশ মুখপাত্র আবুবকর সাদিক আলিউ বলেন, নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের প্রতিহত করার চেষ্টা করেছে এবং পাশের দুটি গ্রামকে রক্ষা করতে সক্ষম হয়েছে। তবে মানতাউ গ্রামে প্রবেশের পর নির্বিচারে গুলি চালায় তারা। স্থানীয় হাসপাতালের কর্মকর্তা ফাতিমা আবকার রয়টার্সকে জানান, নিহতদের অনেককে স্বজনরা সরাসরি দাফনের জন্য নিয়ে গেছেন। এখন পর্যন্ত মর্গে ২৭টি লাশ নিবন্ধিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ‘দস্যু গ্রুপ’ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ব্যাপক হারে বেড়েছে। এসব গোষ্ঠী মুক্তিপণের জন্য গ্রামবাসীকে অপহরণ, মহাসড়কে হামলা এবং কৃষক সম্প্রদায়ের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকভর্তি ১৯ মহিষ লুট

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা–রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনায় ট্রাকভর্তি ১৯টি মহিষ লুট হয়েছে। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী এবং সঙ্গে থাকা...

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা...

Related Articles

চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...