Home জাতীয় অপরাধ হত্যা ও নির্বাচন মামলায় আনিসুল ও হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

হত্যা ও নির্বাচন মামলায় আনিসুল ও হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ

Share
Share

জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং শেরেবাংলা নগর থানায় বিএনপির, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগ মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল, যিনি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে হেলালুদ্দীন
আহমেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান, যিনি নির্বাচন সংক্রান্ত মামলার তদন্ত করছেন।

আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে...

সাঈদীর সাক্ষী সুখরঞ্জনকে অপহরণে জড়িত সাবেক এএসপি ফজলুর গ্রেপ্তার 

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...

১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার...