Home জাতীয় অপরাধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

Share
Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে নাসিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করে। তবে আদালত জামিন নাকচ করে দেন। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার পাকা রাস্তায় আন্দোলনে যোগ দেন মো. আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটায় আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে বাবুর বুকে ও শরীরের ডান পাশে গুলি লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় এক মাস পর গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুশান্ত সিং মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এবং...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে চলমান তৃতীয় ও শেষ টেস্টের পরই...

Related Articles

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ...

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত...

সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...