Home জাতীয় চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু
জাতীয়দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকায় অবস্থিত শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদ্রাসার ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে জামিলা ও তানিয়া বমি এবং তীব্র পেটব্যথা শুরু হয় । পরে তাদের দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, “শিশুরা রাত ১১টার দিকে সুস্থভাবেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত আড়াইটার দিকে জামিলা রক্তসহ বমি করতে শুরু করে। এরপর তানিয়াও একই উপসর্গে আক্রান্ত হয়। তাদের মৃত্যুর কারণ আমরা বুঝতে পারছি না। তবে তানিয়ার একটি হাত ফুলে গিয়েছিল, কিন্তু সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আলিম জানান, হাসপাতালে আনার আগেই জামিলা মারা যায় এবং তানিয়াও হাসপাতালে আসার পরপরই মারা যায়। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরে সাপের কামড়ের কোনো আলামত মেলেনি।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর দুই শিক্ষার্থী মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর  জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তীকে হত্যার...

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন...

Related Articles

সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত মাস জুলাইয়ের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...

সিলেট–জাফলং রেললাইন চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই হবে এ মাসেই

সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে...

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...