Home সাম্প্রতিক গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
সাম্প্রতিক

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

Share
Share

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য সব ধরনের অস্থায়ী ভিসা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়,গাজাবাসীদের চিকিৎসা ও মানবিক সহায়তার উদ্দেশ্যে দেওয়া ভিসা অনুমোদনের প্রক্রিয়া পুনঃমূল্যায়নের আওতায় আনা হয়েছে। এ কারণে নতুন কোনো ভিসা আপাতত ইস্যু করা হবে না।

যুক্তরাষ্ট্র জানায়, সাম্প্রতিক সময়ে অল্পসংখ্যক গাজা নাগরিককে মানবিক বিবেচনায় অস্থায়ী ভিসা দেওয়া হয়েছিল। তবে সেই অনুমোদনের প্রক্রিয়া এখন পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হচ্ছে। এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ফিলিস্তিনি অথরিটি ট্রাভেল ডকুমেন্টধারী প্রায় ৬৪০ জন গাজাবাসীকে যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হয়েছিল। এর মধ্যে বেশিরভাগই ছিল B1/B2 শ্রেণির ভিসা, যা সাধারণত চিকিৎসা, মানবিক উদ্দেশ্য ও স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ব্যবহৃত হয়।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

রাজধানীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা...

;