Home জাতীয় অপরাধ নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নাটোরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, পলাতক বাবা

Share
Share

নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। নিহত শরিফুল ইসলাম (৩২) স্থানীয় মহিষমারী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম (৫৫) বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন ও টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে প্রায়ই তার দ্বন্দ্ব হতো।

শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে কয়েক দফায় বাগবিতণ্ডা হয়। রাতেও আবার তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে বাবা শহিদুল ইসলাম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ঘরে রাখা একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান শরিফুল। গ্রামের বাসিন্দা সেলিম খান বলেন, “শরিফুল প্রায়ই টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করত। মাদকের কারণে পরিবারে শান্তি ছিল না। গ্রামে একাধিকবার সালিসও হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।”

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবা শহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বাংলাদেশে মাদক সমস্যা একটি দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হয়েছে। বিভিন্ন জরিপ অনুযায়ী, দেশে প্রায় ৭০ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ সমাজ। মাদকাসক্তরা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে...