Home জাতীয় অপরাধ দোকানের বাকি টাকা চাওয়ায় গাইবান্ধায় চা–দোকানিকে গুলি
অপরাধ

দোকানের বাকি টাকা চাওয়ায় গাইবান্ধায় চা–দোকানিকে গুলি

Share
Share

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় নাশতার বিলসহ বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে চা–দোকানিকে গুলি করার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত ওয়াসিম (১৮) নামের এক তরুণ বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে, দক্ষিণ চকদাড়িয়া গ্রামের গোলাপ প্রামাণিক নামের এক যুবক বাড়ি থেকে পিস্তল এনে ওয়াসিমকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ প্রামাণিক চা–নাশতার দোকানে খাজা খান এবং বিল না দিয়ে চলে যেতে চান। দোকানের মালিক সিদ্দিক আকন্দ টাকা চাইলে কথা–কাটাকাটি হয়। এ সময় সিদ্দিকের ছেলে ওয়াসিম বাবাকে সরিয়ে নেন, যা দেখে ক্ষিপ্ত হয়ে গোলাপ দোকান ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি পিস্তল হাতে ফিরে এসে ওয়াসিমের বাঁ ঊরুতে গুলি করেন। গুলি পাশ দিয়ে বেরিয়ে যায়। ওয়াসিমকে বাঁচাতে গেলে তাঁর ভাবি সেলিনা বেগমও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান।

আহত ওয়াসিমের দাবি, গোলাপ প্রামাণিক নিয়মিত খেয়ে টাকা দেন না এবং বকেয়া চাইলে হুমকি দেন। তাঁর বাবা সিদ্দিক আকন্দ বলেন, গরিব মানুষের দোকানে এসে এভাবে হামলা অন্যায়, তিনি এর বিচার চান।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আসিফ জানান, গুলির ক্ষতে বার্নের চিহ্ন রয়েছে, তবে ওয়াসিম আশঙ্কামুক্ত।

ঘটনার পর থেকে গোলাপ প্রামাণিক পলাতক। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার জানান, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে এবং ব্যবহৃত অস্ত্রের ধরন ও তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এরপরও বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর...

ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত...

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

;