Home জাতীয় ‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’
জাতীয়দুর্ঘটনা

‘আমি স ইচ্ছা ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু’

Share
Share

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৯ বছর বয়সী মেহেদী হাসান হৃদয় নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নঈম সওদাগরের বাড়ির ঢালারমুখ এলাকায় একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হৃদয় স্থানীয় আবদুর রহিমের ছেলে। আবদুর রহিম শহরে চায়ের দোকান করেন। হৃদয় এসএসসি পাসের পর দুই বছর ধরে রাজমিস্ত্রির কাজ করতেন।

মৃত যুবকের বেডরুমে বালিশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল—“আমার মরার পিছনে কারো হাত নেই, আমি স ইচ্ছায় ফাসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো।”

পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ১১টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে বাইরে যান। তার একটি বিয়েতে যাওয়ার কথা ছিল, তবে মা তাকে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন। রাতে ফিরে না আসায় সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

ম্যাচের আগেই ব্রাজিলকে হুমকি দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। শক্তি, সামর্থ্য ও ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...