Home আন্তর্জাতিক গাজায় আলজাজিরার পাঁচ সাংবাদিকসহ ছয় জনের দাফন সম্পন্ন
আন্তর্জাতিক

গাজায় আলজাজিরার পাঁচ সাংবাদিকসহ ছয় জনের দাফন সম্পন্ন

Share
Share

সোমবার (১১ আগস্ট) গাজায়, ইসরায়েলি বিমান হামলায় নিহত আলজাজিরার পাঁচ সাংবাদিক ও এক ফ্রিল্যান্স প্রতিবেদকের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১০ আগস্ট) গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় নিহত হন আলজাজিরার দুই প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে, এবং ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। একই হামলায় প্রাণ হারান ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আল খালিদি।

সোমবার দুপুরে আল-শিফা হাসপাতাল চত্বরে ছয় সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জানাজার পর সাদা কাফনে মোড়ানো মরদেহ সরু গলিপথ দিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। অনেক অংশগ্রহণকারী সাংবাদিকের নীল বুলেটপ্রতিরোধী জ্যাকেট পরিধান করেছিলেন।

হামলার নিন্দা জানিয়ে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) এক বিবৃতিতে বলেছে, গাজায় সংবাদ সংগ্রহরত সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে,

যুদ্ধক্ষেত্রে শুধু যোদ্ধারাই বৈধ লক্ষ্যবস্তু, তাই আনাস আল শরীফের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে ন্যায্য নয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ২৮ বছর বয়সী আনাস আল শরীফ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রকেট লঞ্চিং ইউনিট এবং নুখবা ফোর্সের সদস্য ছিলেন, যা তাকে আগেই ‘টার্গেট’ তালিকায় রেখেছিল।
সূত্র: এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...