Home আন্তর্জাতিক স্ত্রীকে নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ আবির চট্টোপাধ্যায়, ট্রোলারদের উপেক্ষার আহ্বান
আন্তর্জাতিকবিনোদন

স্ত্রীকে নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ আবির চট্টোপাধ্যায়, ট্রোলারদের উপেক্ষার আহ্বান

Share
Share

টলিউডের জনপ্রিয় নায়ক ও দর্শকের প্রিয় মুখ আবির চট্টোপাধ্যায় সম্প্রতি স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়কে নিয়ে সামাজিক মাধ্যমে হওয়া কটাক্ষের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি মনে করেন, এই ধরনের অবমাননাকর মন্তব্যের জবাব হলো সম্পূর্ণ উপেক্ষা করা।

২০০৭ সালে এমবিএ পড়ার সময় সহপাঠী নন্দিনীকে বিয়ে করেন আবির। সুখী দাম্পত্য জীবনে তাদের এক কন্যাসন্তান রয়েছে। তবে, সময় সময় নন্দিনীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় এই দম্পতিকে। বিষয়টি নিয়ে সম্প্রতি স্টেট আপ উইথ শ্রী-তে সাক্ষাৎকারে আবির জানান, “আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হলো আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।”

‘ফাটাফাটি’ সিনেমার প্রসঙ্গ টেনে আবির বলেন, “ছবির সময়ও বলেছিলাম—একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে? পারবে না। তবে এটা অন্তত আলোচনার জায়গা তৈরি করবে।” অভিনেতা মনে করেন, সামাজিক সমস্যা দূরীকরণে আলোচনা ও সচেতনতা অপরিহার্য।

ট্রোলারদের আচরণ নিয়ে আবিরের সরাসরি মন্তব্য— “আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ার যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত, বরং উপেক্ষাই সবচেয়ে বড় অপমান।”

সম্প্রতি নন্দিনীকে ‘মোটা’ বলে কটাক্ষ করলে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কড়া জবাব দেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘গৃহপ্রবেশ’ ছবির প্রিমিয়ারে নন্দিনীর ছবিতে হওয়া নেতিবাচক মন্তব্যের উত্তরে ঋতাভরী লেখেন, “কমেন্ট সেকশনই প্রমাণ, ফাটাফাটির মতো সিনেমা বানানোর প্রয়োজন কেন পড়েছে।”
এক ট্রোলারের দাবি ছিল, কটাক্ষগুলো নাকি নারীরাই করেছেন। এর উত্তরে ঋতাভরী জানান, “কেউ যদি অন্য কাউকে তার চেহারা দিয়ে বিচার করে, সেটা ভুল। মেয়েরা মন্তব্য করলেও ভুল। গুরুতর ভুল। যার শরীর নিয়ে বাঁচতে হচ্ছে না, তার শরীর নিয়ে এত মাথাব্যথা কেন?”

আবির চট্টোপাধ্যায় ও তাঁর সহকর্মীদের প্রতিক্রিয়া প্রমাণ করে, বিনোদন জগতের মানুষজনও ব্যক্তিগত জীবনে অযাচিত সমালোচনার শিকার হন। তবে, তারা বিশ্বাস করেন, সচেতনতা বৃদ্ধি ও উপেক্ষার মাধ্যমেই এই ধরনের কটাক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘ গঠন করলো হরমুজ টাস্ক ফোর্স যুদ্ধ ঠেকাতে

জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে...

বাঁশখালীতে অবৈধ বাঁধ নির্মাণে আওয়ামী লীগ নেতা দণ্ডিত

চেচুরিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা আদর্শ গ্রামের খালের দুইটি মুখ অবরুদ্ধ করে বাঁধ নির্মাণ ও খাল ভরাটের ঘটনায় শফিকুর রহমান (৫০)...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জোরালো হামলা ইরানে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকি দেওয়ার পর...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৭০ লাখ ইরানি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মুখে দেশ রক্ষায় এক অভূতপূর্ব...

‘তোমরা কিছুই জানো না’— ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির কড়া জবাব দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির তীব্র...

তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা

ইরানের চিকিৎসা গবেষণা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম প্রাচীন স্তম্ভ ‘পাস্তুর ইনস্টিটিউট অব...