Home বিনোদন চলচ্চিত্র কিয়ারার ‘অশ্লীল ইশারা’র দৃশ্যে কাঁচি চালালো সিবিএফসি
চলচ্চিত্রবিনোদন

কিয়ারার ‘অশ্লীল ইশারা’র দৃশ্যে কাঁচি চালালো সিবিএফসি

Share
Share

বলিউডের আলোচিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তির আগেই বিতর্কে জড়াল অভিনেত্রী কিয়ারা আদভানির একটি দৃশ্য। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই ছবিতে কিয়ারা অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ট্রেলারে তাঁর ঝলমলে উপস্থিতি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি বিকিনি লুক নিয়েও তৈরি হয়েছে আলোচনার ঝড়। তবে ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে কাটছাঁটের নির্দেশ দিয়েছে।

খবর বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবির অ্যাকশন দৃশ্যে কোনো পরিবর্তনের নির্দেশ না দিলেও অন্যান্য কিছু অংশে অডিও ও ভিজ্যুয়াল—দুই ক্ষেত্রেই পরিবর্তনের নির্দেশ এসেছে। ছয়টি স্থানে শব্দ ও দৃশ্য মিউট বা বদলাতে বলা হয়েছে। এক জায়গায় একটি ‘অশ্লীল সংলাপ’ বদলে অনুমোদিত সংলাপ বসাতে হয়েছে। একইভাবে সংলাপের কিছু পরের একটি দুই সেকেন্ডের ‘অশ্লীল ইশারা’ সম্পূর্ণ কেটে ফেলতে বলা হয়েছে।

এছাড়া ‘সংবেদনশীল ভিজ্যুয়াল’ ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে সিবিএফসি, যার দৈর্ঘ্য দাঁড়ায় মোট নয় সেকেন্ড। ধারণা করা হচ্ছে, এটি কিয়ারা আদভানির বিকিনির দৃশ্য, যা ছবির গান ‘আভান জাভান’-এ রয়েছে। টিজার ও ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা গেলেও গানটির পূর্ণাঙ্গ ভিডিওতে দৃশ্যটি কিছুটা দীর্ঘ ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই কাটছাঁটের পর ভক্তরা কেমন প্রতিক্রিয়া জানাবেন, সেটাই এখন দেখার বিষয়।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ হৃতিক রোশন অভিনীত সুপারহিট ‘ওয়ার’-এর সিকুয়েল। ছবিটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মা হওয়ার পর কিয়ারা বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রচারণায় অংশ নিতে পারেননি তিনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়াদ ২০২৯ সালের ১০ নভেম্বর পর্যন্ত, বললেন ডা. শাহাদাত

মেয়াদ শেষ হওয়ার পরও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে বহাল থাকা নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, আদালত তাকে...

আফগানিস্তানে কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ভয়াবহ হামলা: নিহত ৭

আফগানিস্তানের পূর্ব সীমান্তীয় প্রদেশ কুনারের প্রধান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান বাহিনী ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত...

Related Articles

মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি...

বৌভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৌভাতে ভিন্নধর্মী উপহারে চমক দেখাল একদল বন্ধু। নবদম্পতিকে প্রচলিত...

বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসন বায়োপিক ‘মাইকেল’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসন-এর...

ট্রল করে বসিয়ে রাখা যাবে না, প্রয়োজনে দুইশবার ফেল করব: চমক

ট্রল বা সমালোচনার কারণে থেমে থাকার মানুষ নন বলে মন্তব্য করেছেন চমক।...