Home জাতীয় জনগণের প্রতি সদয় আচরণে জোর দিলেন স্বরাষ্ট্রসচিব
জাতীয়

জনগণের প্রতি সদয় আচরণে জোর দিলেন স্বরাষ্ট্রসচিব

Share
Share

পুলিশ সদস্যদের অহংকার ও অন্ধ আনুগত্য বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। শুক্রবার বিকেলে রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

স্বরাষ্ট্রসচিব বলেন, পুলিশ বাহিনী যেন মানুষের আস্থা অর্জন করে, সে লক্ষ্যেই কাজ করতে হবে। পুলিশের প্রত্যেক সদস্যের উচিত অহংকার, লোভ, হিংসা ও পরচর্চা ত্যাগ করে উদ্ভাবনী কর্মপন্থা গ্রহণ করা। তিনি সুরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়ালখুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশের পেশাদার আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা রেখে নির্বাচনকে দেশে-বিদেশে দৃষ্টান্তে পরিণত করবে।

তিনি আরও বলেন, বিগত বছরে মহানগর পুলিশ বাহিনীতে নানা ধকল গেলেও তা থেকে উত্তরণ ঘটেছে। এখন পেশাদারত্ব ফিরিয়ে আনার মধ্য দিয়ে বাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত ও কার্যকর অবস্থানে রয়েছে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা।

এ সময় পুলিশ বাহিনীর সামনে থাকা চ্যালেঞ্জ ও দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে কর্তব্যে নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...