Home জাতীয় অপরাধ ফেসবুকে ইলিশ বিক্রির ফাঁদ, গ্রেপ্তার দুই প্রতারক
অপরাধ

ফেসবুকে ইলিশ বিক্রির ফাঁদ, গ্রেপ্তার দুই প্রতারক

Share
Share

ফেসবুক পেজে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। নড়াইল জেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী এক ব্যক্তি গত ৫ জুলাই সকালে নিউমার্কেট এলাকার সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে নিজের ফোনে ফেসবুক ব্রাউজ করছিলেন। সেসময় তিনি ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের একটি পেজে মাছ বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে তিনি হোয়াটসঅ্যাপে পেজে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং কথিত বিক্রেতাদের নির্দেশিত মোবাইল নম্বরগুলোতে বিকাশ ও অন্যান্য মাধ্যমে পর্যায়ক্রমে দুই লাখ টাকারও বেশি পাঠান। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নড়াইল সদর উপজেলার রতনগঞ্জ বাজার থেকে সিফাত মোল্লাকে এবং পরদিন বৃহস্পতিবার ভোরে কালিয়া থানার একটি এলাকা থেকে মাসুম বেগকে গ্রেপ্তার করে। অভিযানে তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা...

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয়...

;