Home জাতীয় দুর্ঘটনা চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ ৮
দুর্ঘটনা

চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ ৮

Share
Share

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি নৌযান ডুবে অন্তত আটজন জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গভীর সাগরে অপর একটি মাছ ধরার নৌকার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ১৯ জন জেলে থাকা নৌযানটির ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কোস্টগার্ড ও নৌযানের মালিকপক্ষ তল্লাশি অভিযান চালাচ্ছে।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই সাগরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নৌযানের মালিক মোহাম্মদ মিরাজ জানিয়েছেন, ডুবে যাওয়া নৌযানটি গতকাল সকালে চট্টগ্রামের ফিশারিঘাট থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরের দিকে এক অপরিচিত মাছ ধরার নৌকার ধাক্কায় সেটি ডুবে যায়।

জানা গেছে, নিখোঁজ জেলেদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে—আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস। সবাই নোয়াখালীর বাসিন্দা। সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১১ জনের চিকিৎসা চলছে।

নিখোঁজদের সন্ধানে একটি বড় নৌকা নিয়ে মালিকপক্ষও গভীর সমুদ্রে গেছে বলে জানিয়েছেন মিরাজ। ঘটনাটি জানাজানি হতে কিছুটা দেরি হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আছরের পর থেকে সূর্যাস্ত...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির পর শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায়...

Related Articles

সরকারি পরিদর্শনে নিরাপত্তা ঘাটতি, মামলাও হয়েছিল—এক মাস পরই ৯ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পেয়েছিল কলকারখানা...

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।...

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী আবদুর রউফ নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক...

এসএসসিতে পুনরায় অকৃতকার্য: মেহেরপুরে পরিবারের বকাঝকায় অভিমানে প্রাণ দিল পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান...