Home জাতীয় আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
জাতীয়দিবস

আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

Share
Share

বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া ‘গণ-অভ্যুত্থান’ দিবস আজ। গত বছরের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের আওয়ামীলীগ শাসনের অবসান ঘটে। এরপর সরকার ৫ আগস্টকে আনুষ্ঠানিকভাবে ‘গণ-অভ্যুত্থান’ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

এই দিবস পালনে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এ উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলও নানা কর্মসূচি হাতে নিয়েছে।

২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, গণগ্রেফতার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তা দ্রুতই সরকার পতনের দাবিতে রূপ নেয়। আন্দোলন শেষ হয় হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে। ৫ আগস্ট লাখো মানুষ কারফিউ ভেঙে গণভবনের দিকে রওনা দিলে দেশত্যাগে বাধ্য হন তিনি।

এই ঘটনা সারা বিশ্বের গণমাধ্যমে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। তিনি জানান, তিন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজ ও ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সেই সংসদ ভেঙে দেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান, প্রস্তাব পর্যালোচনায় তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। প্রাপ্ত ওই জবাব বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।...

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে। গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ফাইবার...

Related Articles

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের...

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম...

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দাদা-দাদির কবরের পাশে দাফন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার...

বিটিভির বাজেট ৩২০-৩২৫ কোটি টাকা আয় মাত্র ১৫-১৬ কোটি: ডাঃ জাহেদ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও...