Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১৯ জন
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১৯ জন

Share
Share

গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১১৯ জন ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হন।

রোববার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এ নিয়ে চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি নতুন করে শনাক্ত হওয়া ২৯০টি মরদেহকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপ বা রাস্তায় পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
গত ২৪ ঘণ্টায় শুধু খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন, আহত হয়েছেন ৫১১ জনের বেশি। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৮৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এই ধাপে ৯ হাজার ৩৫০ জন নিহত এবং ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, গাজায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগেও মামলা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন সংঘটিত...

পশ্চিমবঙ্গ ভোটে এগিয়ে বিজেপি, তৃণমূল পিছিয়ে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা...

Related Articles

পদত্যাগের প্রশ্নই নেই, ভোট লুটের অভিযোগ তুললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক অনিয়ম ও ‘ভোট লুটের’ অভিযোগ তুলে...

অভিনেতা বিজয়ের দলে বড় উত্থান, ড্রাইভারের ছেলের জয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি...

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি...

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...