Home জাতীয় অপরাধ বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে আটক
অপরাধ

বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে আটক

Share
Share

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে একটি মাছ ধরার ট্রলারসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতের অভিযানে মোংলা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সমুদ্র থেকে যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী ট্রলারটি আটক করে।

নৌবাহিনী জানায়, এফবি পারমিতা নামের ট্রলার ও আটক জেলেদের নিয়ে আজ রোববার সকালে মোংলার উদ্দেশে রওনা হয় তাদের জাহাজ। মোংলা পৌঁছানোর পর ভারতীয় ট্রলারে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তরের পর সমুদ্রসীমা লঙ্ঘন আইনে মামলা করা হবে।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে আরও দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার ডামি নির্বাচনে ভোট দেওয়া শাহিন ছাত্রদলের পদে

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ ওঠা শাহিন মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের বর্ধিত...

‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে দ্বিতীয় যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া মীর সানজীদ প্রান্ত...

Related Articles

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...

মালিক গ্রেপ্তারের পর থানায় বানরের করুণ খোঁজাখুঁজি

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের...

বগুড়ায় ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট পড়তে যাওয়া দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) ধর্ষণের...

শিশু ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালীতে মাদরাসা শিক্ষক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় ১০ বছর বয়সী এক...