Home বিনোদন এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না : শবনম ফারিয়া
বিনোদন

এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না : শবনম ফারিয়া

Share
Share

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি ও ব্যক্তিগত হতাশা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না।’

পোস্টে তিনি রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও সাধারণ মানুষের অসহায়তার কথা তুলে ধরে লেখেন, এক পক্ষ টাকা আত্মসাৎ করে, অন্য পক্ষ অনলাইনে বিভাজন সৃষ্টি করে, আর বাকিরা চাঁদাবাজি ও ডোনেশনের দ্বন্দ্বে লিপ্ত থাকে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফারিয়া বলেন, সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখে, আর মতামত দিলেই উভয় পক্ষের সমালোচনার শিকার হয়।

সবশেষে তিনি সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশগমন সংকটের কথা উল্লেখ করে লেখেন, ‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

এর আগে জুন মাসেও ফারিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, জাতি হিসেবে আমরা বেহায়া ও নির্লজ্জ হয়ে গেছি, এবং যেই ক্ষমতা পাক না কেন, দুর্নীতি ও অসৎ আচরণ থেকে কেউ বিরত থাকে না।

শবনম ফারিয়া সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে আগের মতো ব্যস্ত না থাকলেও সামাজিক বিষয়ে সোচ্চার অবস্থান এবং খোলামেলা বক্তব্যের জন্য আলোচনায় আছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

শিক্ষার্থীদের অনুষ্ঠানে টিকটকার মামুন, সমালোচনার মুখে আয়োজকেরা

কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক...

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

;