Home আন্তর্জাতিক অবতরণের আগে মাঝ আকাশে অস্ট্রেলিয়ার বিমানে অগ্নিকাণ্ড
আন্তর্জাতিকদুর্ঘটনা

অবতরণের আগে মাঝ আকাশে অস্ট্রেলিয়ার বিমানে অগ্নিকাণ্ড

Share
Share

বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র একটি বিমান । মাঝ আকাশে যাত্রীবাহী বিমানটিতে আগুন লাগে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই বিমানটি নিরাপদে অবতরণ করে ।

ভার্জিন অস্ট্রেলিয়ার ‘ভিএ১৫২৮’ বিমানটি সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। বিমানকর্মীরা আগুন নেভাতে তৎপর হন । ধারণা করা হচ্ছে, যাত্রীদের লাগেজের ভিতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল । দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছু ক্ষণপর বিমানটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই আমরা। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা টিমগুলোকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে যাত্রীদের।’’

হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে ম্যাট ককার বলেন, ‘‘ নিরাপদে সব যাত্রীকে বিমান থেকে নামানো হয়। ধোঁয়ার কারণে এক ব্যক্তির শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন।’’ আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন । তবে কী ভাবে বিমানে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যদি সত্যিই পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে, তা হলে তাদের উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...