Home আন্তর্জাতিক পাকিস্তানে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় ১ সপ্তাহে ৬৪ জন নিহত হয়েছে
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় ১ সপ্তাহে ৬৪ জন নিহত হয়েছে

Share
Share

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভারি বৃষ্টিপাতের ফলে এক সপ্তাহে নিহত হয়েছে ৬৪ জন ও আহত হয়েছে ১১৭ জন । বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সরকারি সংস্থাটির তথ্য অনুসারে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে নিহত হয়েছে ১০ শিশুসহ ২৩ জন । এর মধ্যে ১৪ জন গত সপ্তাহে সোয়াত ভ্যালিতে হওয়া আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ভারি বৃষ্টিতে হওয়া আকস্মিক বন্যা ও ভবন ধসে পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে ১১ শিশুসহ নিহত হয়েছে ২১ জন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১৫ জন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিহত হয়েছে পাঁচজন।

এদিকে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যা আগামী শনিবার পর্যন্ত চলার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে । মে মাসে পাকিস্তানে তীব্র ঝড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়। সেই সঙ্গে বসন্তকালে তীব্র শিলাবৃষ্টিসহ বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনা ঘটে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। দেশটির সাড়ে ২৫ কোটির বেশি বাসিন্দা ক্রমবর্ধমান চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে।

২০২২ সালে মৌসুমি বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ ডুবে যায় ও নিহত হয় এক হাজার ৭০০ জন।
সূত্র : এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত...