Home জাতীয় অপরাধ রাজশাহীতে ধর্ষণ মামলার আসামী আটক 
অপরাধআইন-বিচারজাতীয়

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামী আটক 

Share
Share

র‌্যাব-৫, রাজশাহীতে চারঘাট উপজেলা থেকে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার আসামী শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) কে আটক করেছে।

আটককৃত যুবক রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী উপজেলার নাজমুল হোসেনের ছেলে। নগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে আটক করা হয় তাকে।

র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, পূর্ব থেকেই ৭ম শ্রেণির ওই স্কুলছাত্রীকে আসামী বুলবুল নানা রকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামত পুর গ্রামস্থ মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি’তে করে আসামি বুলবুলের ভাড়া বাসা রাজশাহীর টিকাপাড়ায় নিয়ে যায়।

পরে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের পক্ষ থেকে জানতে পারে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বুলবুল। এরপর ২৬ জুন চারঘাট থানায় বুলবুলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...