Home জাতীয় অপরাধ পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, হাসপাতালে বাবা 
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, হাসপাতালে বাবা 

Share
Share

পটুয়াখালীর বাউফলে ‘গাঁজাখোর’ বলে কটূক্তি করায় ফাহিম বয়াতী নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ওই পরীক্ষার্থীর বাবাও আহত হয়েছেন।

বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সীমানা সংলগ্ন ধলু ফকিরের বাজার এলাকায় মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বাউফলের নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন নিহত ফাহিম বয়াতী (১৮) । নিহতের বাবা জাকির বয়াতী পেশায় মাছ বিক্রেতা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি।

জানা যায়, নিহত ফাহিম সকালে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে ধলু ফকিরের বাজারে বাবার কাছে যাচ্ছিলেন। এ সময় তার গতিরোধ করে একই এলাকার শাকিল এবং কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন শাকিল। ঘটনার সময় ফাহিমের বাবা জাকির বয়াতী এগিয়ে এলে ছুরিকাঘাত করা হয় তাকেও।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শাকিলকে ফাহিম ‘গাঁজাখোর’ বলে কটাক্ষ করলে প্রথমে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতির সূত্রপাত হয়।
একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তখনই ধারালো ছুরি দিয়ে ফাহিম ও তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন শাকিল। ফাহিমের পায়ের রগ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত জাকির বয়াতীকে প্রথমে পটুয়াখালী মেডিকেলে এবং পরে বরিশালে স্থানান্তর করা হয়।

উত্তেজিত জনতা ঘটনার পর অভিযুক্তদের একজন সহযোগী শানুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি গলাচিপা থানা এলাকার শুরু হলেও, দশমিনা থানার ভেতরে সংঘর্ষটি ঘটে। উভয় পরিবারই বাউফল উপজেলার বাসিন্দা। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় দশমিনা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে ঘটনাটি নিয়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

Related Articles

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...