Home আঞ্চলিক সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চায় খুকুমনি
আঞ্চলিকজাতীয়

সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চায় খুকুমনি

Share
Share

খুকুমনি (১৩) ,পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী । স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে পরিবারকে সামলানোর। কিন্তু এক কঠিন রোগে আক্রান্ত হয়ে সেই স্বপ্ন থমকে গেছে।

খুকুমনি দীর্ঘদিন পেট ব্যথায় ভুগছিল । শুরুতে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েও রোগ নির্ণয় সম্ভব হয়নি। অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. খন্দকার মনিরুল আলম রাসেল তার প্যানক্রিয়াটাইটিস রোগ শনাক্ত করেন।
চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন, লাগবে প্রায় পাঁচ লাখ টাকা।

তবে এমন এক পরিবারে খুকুমনির জন্ম, যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন। তার বাবা খোকন মিয়া একজন দরিদ্র দর্জি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও টিবিতে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন তিনি নিজেও। সব জমিজমা বিক্রি করে এতদিন মেয়ের চিকিৎসা চালিয়েছেন। এখন আর কোনো পথ খোলা নেই।

খুকুমনি বলেন, আমার অনেকদিন ধরে পেট ব্যথা, তাও স্কুলে যেতাম। এখন আর পারি না। ডাক্তার বলেছেন, তাড়াতাড়ি অপারেশন না করালে আরো খারাপ হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি—দয়া করে সাহায্য করুন। আমি আবার স্কুলে যেতে চাই।

তার মা ইতি আক্তার বলেন, আমরা যা কিছু ছিল সব শেষ করে চিকিৎসা করেছি মেয়ের। এখন আর কিছুই নেই। আল্লাহর রহমতে যদি মানুষ একটু সহযোগিতা করে, হয়তো মেয়েটা আবার বাঁচতে পারবে।

সহপাঠী রিয়া বলেন,খুকুমনি আমার বান্ধবী। সে নিয়মিত স্কুলে যেতো, এখন আর যেতে পারে না। সবাই মিলে যদি একটু সহযোগিতা করে তাহলে সে আবার আমাদের সঙ্গে ক্লাসে বসতে পারবে।

খুকুমণির প্রতিবেশী  আশিক হাসান বলেন, খুকুমনি একজন মেধাবী ছাত্রী। এই অসহায় মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান জানাই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...