Home আঞ্চলিক বাড্ডায় একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাড্ডায় একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসার তৃতীয় তলা থেকে পুলিশ উদ্ধার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ । নিহত শিক্ষার্থীর নাম আসাদুজ্জামান দুর্ব (২৫)। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন তিনি।

অচেতন অবস্থায় সোমবার (৩০ জুন) রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন তাকে।

বরিশালের কাউনিয়া থানার কাজীবাড়ি মসজিদের ১ নম্বর লেনে আসাদুজ্জামান দুর্ব’র বাড়ি। তিনি রাজধানীর মেরুল বাড্ডার ল-৩২/৪/১ শামসুজ্জামান দুদুমিয়ার বাসায় ভাড়া থাকতো।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি রুমের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখি আসাদুজ্জামানকে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান আগেই মারা গেছেন তিনি । তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এসআই রাশেদ আরও জানান, একটি বাসায় আসাদুজ্জামান সহ আরো একজন থাকতো। এদের মধ্যে একজন থাকতো ড্রয়িং রুমে আর আসাদুজ্জামান থাকতো একটি রুম নিয়ে ।

যতটুকু জানতে পেরেছি- ওই ছেলেটি ড্রয়িং রুমে ঘুমিয়ে ছিল। পরে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি আমরা। জানা গেছে, তার বাবা শামসুজ্জামান বাবু একজন ইঞ্জিনিয়ার এবং মা একটি স্কুলের শিক্ষিকা । তবে
তবে, কী কারণে দুর্ব (২৫) এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।
তথ্যসূত্র: ইত্তেফাক

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...