Home জাতীয় আইন-বিচার জিয়াউল, টুকু, আতিক, শহীদুলসহ ট্রাইব্যুনালে হাজির ১৩ আসামি
আইন-বিচারআওয়ামী লীগজাতীয়রাজনীতি

জিয়াউল, টুকু, আতিক, শহীদুলসহ ট্রাইব্যুনালে হাজির ১৩ আসামি

Share
Share

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিচালিত গণহত্যা এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলার শুনানি হয়েছে।

আজ সোমবার (১২ মে) এসব মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ ট্রাইব্যুনালে আনা আসামিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কয়েকজন সদস্যও ছিলেন।

তাঁরা হলেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ও কনস্টেবল হোসেন আলী।

আসামিদের মধ্যে আওয়ামী লীগের নেতারা আছেন। তাঁরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল গিয়ে নাচ-গান করেন মোদি- এপস্টিন ফাইল

সম্প্রতি প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম, যা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি...

‘এপস্টিন ফাইলসে’ উঠে এল মোদীর নাম, ভারতের রাজনীতিতে তীব্র বিতর্ক

সদ্য প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’-এ উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যা দেশের রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় তুলেছে। শুক্রবার আমেরিকার বিচার বিভাগ কুখ্যাত...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...