Home আন্তর্জাতিক পাকিস্তানকে সতর্ক করল ভারত। 
আন্তর্জাতিকরাজনীতি

পাকিস্তানকে সতর্ক করল ভারত। 

Share
Share

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে, পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, গত মঙ্গলবার দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপ হয়। গত সপ্তাহে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনীর কয়েকদিন ধরে গুলিবর্ষণের পর এই আলোচনা ও সতর্কীকরণ এসেছে।

এএনআই বলছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকায় গত ২৭-২৮ এপ্রিল রাতে যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতের সেনাবাহিনী।

হিন্দুস্তান টাইমস বলছে, ২৬-২৭ এপ্রিল রাতে তুতমারি গালি ও রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের কার্যকর জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি, পেহেলগামে ২৫ জন ভারতীয়সহ ২৬ জন নিহত হওয়ার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন বৃদ্ধি পাচ্ছে। লঙ্ঘন এখন আন্তর্জাতিক সীমান্তেও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।

উল্লেখ্য , পেহেলগাম হামলার পর থেকে ভারত সরকার পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। হামলার একদিন পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) বৈঠক করে এবং সীমান্তবর্তী সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সমর্থনের জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

Related Articles

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...