Home জাতীয় আইন-বিচার রাজশাহীতে জমি বিরোধে বিএনপি-আ. লীগ সংঘর্ষ, নারী নিহত
আইন-বিচার

রাজশাহীতে জমি বিরোধে বিএনপি-আ. লীগ সংঘর্ষ, নারী নিহত

Share
Share

রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেরদৌসী আরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুর্গাপুর উপজেলার তিয়ারকুড়ি গ্রামে এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফেরদৌসী আরা। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি কর্মী মামুন ও তার পরিবার এবং আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ও তার ওয়ারিশদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মামুনের সমর্থকরা জমি দখল করতে গেলে রিয়াজুলের লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

Related Articles

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...