Home আন্তর্জাতিক ভারতকে অনুদান কেন দিতে হবে? প্রশ্ন তুললেন ট্রাম্প
আন্তর্জাতিক

ভারতকে অনুদান কেন দিতে হবে? প্রশ্ন তুললেন ট্রাম্প

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক অনুদান বিতর্ক উসকে দিলেন। এবার তার মন্তব্যের কেন্দ্রবিন্দু ভারতকে দেওয়া ১৮ মিলিয়ন ডলারের অনুদান। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এত টাকা কেন দেব? বরং ওরা আমাদের সাহায্য করুক। ওদের কোনো টাকার প্রয়োজন নেই।”
রোববার, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দফতর ভারতকে দেওয়া ২ কোটি ১০ লাখ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি রুপি) অনুদান বন্ধের ঘোষণা দেয়। সাধারণত আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন দেশকে অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। তবে অভিযোগ রয়েছে, ইউএসএইডের মাধ্যমে ভারত এই তহবিল ব্যবহার করছিল ভোটের হার বৃদ্ধির জন্য।
ট্রাম্প এ নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত আমাদের কাছ থেকে প্রচুর সুবিধা নেয়। ওদের করের হার অনেক বেশি। আমরা সেখানে কিছু বিক্রি করতে চাইলে ২০০ শতাংশ কর দিতে হয়। অথচ আমরা ওদের ভোটের জন্য টাকা পাঠাচ্ছি! কেন?”
এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...