Home রাজনীতি ৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী
রাজনীতি

৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী

Share
Share

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাহাত্তরের সংবিধান মোতাবেক বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক।

আজ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারি দল কিছু মূলধনকে পুঁজি করে যে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে, তা ইতোমধ্যে ঋণখেলাপিতে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি ‘ইন্ডাস্ট্রি’ তৈরি করেছে, যা সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন প্রজন্ম সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের নতুন স্বপ্ন নিয়ে সামনে এসেছে।

তিনি আরও বলেন, যে পুঁজি ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে, সেটিকে কেন্দ্র করে আবারও ৭২-এর সংবিধান নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তার দাবি, বিএনপির রাজনীতি, আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই।

বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কি না। তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন সেই আসনে বসে আছেন।

বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। যারা বাহাত্তরের সংবিধান নিয়ে রাজনীতি করছেন, তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রস্তাবও ৭২-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের একমাত্র বৈধতা ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না। তিনি দেশের দারিদ্র্য দূরীকরণ,...

‘আপনাকে খুশি করতে মতামত বদলাব না’: প্রতিবাদে অনড় সুরসম্রাট অরিজিৎ সিং

রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার নানা অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থী আন্দোলনে পুলিশি দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের অনড় অবস্থান স্পষ্ট...

Related Articles

অনেক মুজিবপ্রেমী টকশো আলোচক এখনও স্বপ্ন দেখেন ডিসেম্বরে ‘আপা’ আসবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, যারা এখনও...

রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়: সিজেপি

ভারতের বহুল আলোচিত প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলনে টানা ৩৭ দিনের কর্মসূচির পর কেন্দ্রীয় সরকার...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

অসুস্থতার কারণে বিরতিতে ককরোচ প্রধান, শিগগিরই ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা...