Home বিনোদন চলচ্চিত্র ৩১ জুলাই ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’
চলচ্চিত্রজাতীয়বিনোদন

৩১ জুলাই ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’

Share
Share

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমা। প্রেক্ষাগৃহে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি । তার ধারাবাহিকতায় এবার অনলাইনে আসছে এটি।

জানা গেছে, আগামী ৩১ জুলাই ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ‘এশা মার্ডার : কর্মফল’। যদিও প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, সিনেমাটি ২৪ জুলাই ওটিটিতে আসবে। কিন্তু রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় পিছিয়ে দেওয়া হয় এটি।

সানী সানোয়ার পরিচালিত এ সিনেমাটির গল্পে দেখা যায়, পরপর তিনজন নারী খুন হয় , প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর।

কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে পুলিশ কর্মকর্তা লিনা মিশনে নামেন। এতে পুলিশ কর্মকর্তা লিনা চরিত্রে আজমেরী হক বাঁধন অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রথম তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন । এ ছাড়া অভিনয় করেছেন পূজা ক্রুজ, ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...