Home জাতীয় অপরাধ হাদি হত্যা :  প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হলো দিল্লিতে 
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

হাদি হত্যা :  প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হলো দিল্লিতে 

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আদালতের বিশেষ অনুমতি নিয়ে ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নিয়ে যায়।

সোমবার (২৩ মার্চ) কলকাতার বিধাননগর মহকুমা আদালত এনআইএ-র আবেদনের প্রেক্ষিতে দুই আসামিকে দিল্লিতে স্থানান্তরের অনুমতি দেন। এর আগে রোববার (২২ মার্চ) এই আদালতই তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল।

আইনজীবী সূত্রে জানা গেছে, সোমবার রাতে দমদম সেন্ট্রাল জেল থেকে ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। রাতেই বিশেষ ফ্লাইটে তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাদের দিল্লির এনআইএ আদালতে হাজির করে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে। তবে এই মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া তৃতীয় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে বর্তমানে হেফাজতে নেওয়ার আবেদন করেনি এনআইএ।

আদালতে আনা-নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম মাসুদ হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘আমি হাদিকে হত্যা করিনি। সিসিটিভি ফুটেজে আমাকে ঘটনাস্থলে দেখা যায়নি এবং সেখানে আমি উপস্থিতও ছিলাম না।’

তবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) দাবি করেছে, গত ৭ মার্চ গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত একটি বৃহৎ অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে ভ্যালেরো এনার্জি করপোরেশনের শোধনাগারটিতে এই...

ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার দাবিকে ঘিরে এক নতুন কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা...

Related Articles

কোম্পানীগঞ্জে মব সৃষ্টি করে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

আজিজুর রহমান: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ...

উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

বাংলাদেশের উচ্চশিক্ষাকাঙ্ক্ষী তরুণদের বিদেশ যাত্রার পথ সুগম করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতিতে কালই বৈঠকের সম্ভাবনা: মধ্যস্থতায় তিন দেশ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ অবসানে এক চূড়ান্ত কূটনৈতিক তৎপরতা শুরু...

ইতিহাসের ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে বিশ্ব- কানাডীয় জ্বালানিমন্ত্রী

বর্তমানে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় এবং গভীরতম জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে...