Home আঞ্চলিক হাদির অনুপস্থিতিতে নির্বাচনি প্রচারণায় রনি, ভোটের পাশাপাশি দোয়ার আহ্বান
আঞ্চলিকজাতীয়রাজনীতি

হাদির অনুপস্থিতিতে নির্বাচনি প্রচারণায় রনি, ভোটের পাশাপাশি দোয়ার আহ্বান

Share
Share

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই সংকটময় সময়ে তার অনুপস্থিতিতে নির্বাচনি প্রচারণার দায়িত্ব নিয়েছেন রাজনৈতিক সংগঠক ও নেতা মহিউদ্দিন রনি।

সোমবার (১৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে হাদির পক্ষে প্রচারণা শুরু করেন রনি। প্রচারণাকালে তিনি ভোটারদের কাছে হাদির জন্য ভোট প্রার্থনার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রনি লেখেন,“ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনা পর্যন্ত হাদি ভাইয়ের জন্য প্রচারণা করেছি এবং তার সুস্থতার জন্য দোয়া চেয়েছি।”

প্রচারণাকালে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। রনি জানান, হাদির নাম শুনলেই বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তার ভাষায়,
“বিশ্বাস করেন, মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে—আমরা তার জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছ থেকে যে এই একই কথা শুনেছি।”

মানুষের এই ভালোবাসা ও দোয়া থেকেই হাদির সুস্থতা নিয়ে নতুন আশার আলো দেখছেন রনি। তিনি বলেন,“এই দৃশ্য আমার ভেতরে প্রবল আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরে আসবেন।”

উল্লেখ্য, গত দেড় মাস ধরে প্রতিদিন ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজেই নির্বাচনি প্রচারণা চালাতেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তবে সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ায় তার প্রচারণা কার্যক্রম হঠাৎ করেই থেমে যায়।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজই (সোমবার) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...