Home NCP হাজারীবাগে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার
NCPআঞ্চলিকজাতীয়রাজনীতি

হাজারীবাগে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার

Share
Share

রাজধানীর হাজারীবাগ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় উদ্বেগ ড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওই হোস্টেলেই বসবাস করতেন। সকালে হোস্টেলের অন্য বাসিন্দারা তার সাড়া না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, জান্নাতারা রুমী পারিবারিক কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। প্রতিবেদনে মৃত্যুর সময়, কারণ এবং সম্ভাব্য অন্যান্য দিক স্পষ্টভাবে উল্লেখ থাকবে। পুলিশ জানিয়েছে, তদন্তে কোনো নতুন তথ্য বা সন্দেহজনক কিছু পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪২ বছরের শিক্ষকতা শেষে অবসরে সেগুপ্তা কানিজ আক্তার

সুদীর্ঘ ৪২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের সমাপ্তি টানলেন সিলেটের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার। মঙ্গলবার ছিল তাঁর...

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের খড়কুড়িয়া খালে অভিযান চালিয়ে দুর্ধর্ষ জলদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাত দুইটার দিকে...

Related Articles

জামালপুরে শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় পিতা নিহত , ছেলের শ্বশুরসহ আটক ৬

জামালপুরে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুরবাড়ির স্বজনদের...

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি...

জামালপুরে হামে আক্রান্ত ১০ জন শিশু হাসপাতালে ভর্তি

জামালপুর জেনারেল হাসপাতালে গত কয়েক দিনে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মোট ১০...

‎মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‎

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়ম, দুর্নীতি আর...