Home আন্তর্জাতিক হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

Share
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প
Share

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন-এর সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তিনি আশা করছেন, বৈঠকের আগেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চীন উদ্যোগ নেবে।

ট্রাম্প বলেন, চীন তাদের তেলের প্রায় ৯০ শতাংশই এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আমদানি করে থাকে। তাই প্রণালিটি উন্মুক্ত রাখা বেইজিংয়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান কার্যত এই প্রণালি ঘিরে কঠোর নিরাপত্তা অবস্থান নিয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। যদিও ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য দেশের তেলবাহী ট্যাংকার পারাপারে তারা সরাসরি বাধা দিচ্ছে না। তবু নিরাপত্তাজনিত আশঙ্কায় বাস্তবে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ট্রাম্প আরও বলেন, নির্ধারিত বৈঠকটি চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি এর আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখতে চান।

সাক্ষাৎকারে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভূমিকাও উল্লেখ করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি সহযোগিতা করতে ব্যর্থ হয়, তবে ন্যাটোর সামনে “খুবই খারাপ ভবিষ্যৎ” অপেক্ষা করছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ হয়। ফলে এই নৌপথে অস্থিরতা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে তাকে টেলিভিশন অনুষ্ঠান, সংবাদ...

Related Articles

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি ব্রিটেনের, অন্যদেরও অনীহা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করলেও বৃটেন এবং...

গার্ডিয়ানের বিশ্লেষণ-বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের...