Home Uncategorized হরমুজ প্রণালি বন্ধ- পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী কাতারি এলএনজি ট্যাংকার
Uncategorized

হরমুজ প্রণালি বন্ধ- পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী কাতারি এলএনজি ট্যাংকার

Share
Share

মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে কাতারের রাস লাফান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া ‘লিব্রেথা’ নামের ৬২ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার পারস্য উপসাগরে আটকে আছে।

ইরানের ঘোষণা অনুসারে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি এখনো পারস্য উপসাগরে নোঙর অবস্থায় রয়েছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, তিন দিন ধরে এটি একই স্থানে অবস্থান করছে। ২৯৫ মিটার দীর্ঘ এই লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারে এলএনজি বোঝাই আছে এবং ড্রাফট বা পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা ১১.৩০ মিটার।

ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেড জানিয়েছে, ‘লিব্রেথা’ ও ‘ওয়াদি আল সেইল’ নামে আরও একটি এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালির ভেতরে আটকা থাকায় মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই দুটি ট্যাংকারের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলেও চারটি এলএনজিবাহী জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে। এ ছাড়া আজ সোমবার ‘লুসাইল’ ও বুধবার ‘আল গালায়েল’ নামে আরও দুটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে এই চার জাহাজে প্রায় ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে।

বাংলাদেশে এলএনজি আমদানিতে কাতারের উপর সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ লাখ ৩৭ হাজার টন এলএনজি আমদানি হয়েছে, যার ৬৫% কাতার থেকে এসেছে।

সরবরাহ–সংকটের কারণে পেট্রোবাংলা গ্যাসের দৈনিক সরবরাহ প্রায় ২০ কোটি ঘনফুট কমিয়েছে। দুটি ট্যাংকারের অনিশ্চয়তার কারণে খোলাবাজার থেকে অতিরিক্ত দামে এলএনজি ক্রয় করা হয়েছে
এর মধ্যে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রতি ইউনিট এলএনজি সাড়ে ২৪ ডলার দরে সরবরাহ করবে, যার কার্গো ২০ মার্চ দেশে পৌঁছানোর কথা। আর গানভর কোম্পানি প্রতি ইউনিট ২৮ ডলার দরে একটি কার্গো সরবরাহ করবে, যা ১৭ মার্চ আসার কথা রয়েছে। যুদ্ধ শুরুর আগে একই এলএনজি প্রতি ইউনিট প্রায় ১০ ডলারে কেনা হচ্ছিল।

পেট্রোবাংলা আশা করছে, খোলাবাজার থেকে এলএনজি ক্রয় করে চলতি মাসে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

Related Articles

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল...

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে নেতানিয়াহুর ভাই , স্কট রিটারের দাবি

ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো...

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ভাতা পাবেন ৩৭,৫৬৭ জন

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে...

গাড়িতে তেল কম দেওয়ায় পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় একটি ফুয়েল পাম্পে অতিরিক্ত জ্বালানি না দেওয়ায় উত্তেজনাকর...