Home আঞ্চলিক হবিগঞ্জে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, নিহত ১
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হবিগঞ্জে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, নিহত ১

Share
Share

হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন নূর আলী নামে এক বৃদ্ধ। এ ঘটনায় অটোচালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজ এলাকায় মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলী সিলেটের ওসমানীনগর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- একই গ্রামের মাসুম মিয়া (২০), আসকির উল্যাহ (৫৫) ও আবুল হাসান (২৫)।

জানা যায়, দুর্ঘটনার সময় ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল তুলছিল। এতে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় নবীগঞ্জ থেকে আউশকান্দিগামী অটোরিকশাটি একটি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী নূর আলীসহ চারজন। স্থানীয়রা উদ্ধার করে তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। আহতদের চিকিৎসা চলছে। জব্দ করা হয়েছে পিকআপ ও অটোরিকশাটি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...