Home রাজনীতি হত্যা মামলার আসামি ও ছাত্রলীগ কর্মী নিয়ে ছাত্রদলের নতুন কমিটি
রাজনীতি

হত্যা মামলার আসামি ও ছাত্রলীগ কর্মী নিয়ে ছাত্রদলের নতুন কমিটি

Share
Share

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি আবাসিক হলের কমিটিতে স্থান পেয়েছেন হত্যা মামলার আসামি ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও। শুক্রবার রাতে কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে মোট ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি এবং হল কমিটি ঘোষণা করা হয়। এর আগে ঘোষিত আহ্বায়ক কমিটিসহ সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।

বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যার মামলার আসামি হামিদুল্লাহ সালমান, রাজু আহমেদ ও মোহাম্মদ রাজন মিয়া নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন। হামিদুল্লাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি, রাজু শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজন সদস্য হয়েছেন। সালমান দাবি করেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে এবং তদন্তে নির্দোষ প্রমাণিত হবেন।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমন কয়েকজনও ছাত্রদলের পদে আছেন। রোকেয়া হলের সভাপতি হয়েছেন কাজী মৌসুমী আফরোজ, ২১ নম্বর হলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি সাইদুর রহমানসহ আরও কয়েকজনকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। কেউ কেউ পূর্বে ছাত্র ইউনিয়নের পদেও ছিলেন।

তবে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত না থেকেও তাঁদের নাম কমিটিতে এসেছে। নওয়াব ফয়জুন্নেসা হলের সাধারণ সম্পাদক উম্মে হাবিবা বলেন, তিনি কোনো ধরনের মিছিলে অংশ নেননি এবং তাঁর নাম বাদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন জানিয়েছেন, যাচাই-বাছাই করে কমিটি করা হলেও কিছু বিতর্কিত ব্যক্তি থেকে থাকতে পারেন; প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কমিটি ঘোষণার পর রাতেই অন্তত ৩০ জন পদবঞ্চিত নেতা–কর্মী বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ‘বৈষম্যমূলক কমিটি’ বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়...