Home বিনোদন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার
বিনোদন

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার

Share
Share

আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন কোলন দে সান জাস্তো ক্লাবের তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি (২২)।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ফাজিওলি। এর এক দিন আগেই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে অংশ নেন। পরে তাঁকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ২০ দিন পর তিনি মৃত্যুবরণ করেন।

ক্লাব কোলন দে সান জাস্তো এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “আমাদের ক্লাবের প্রথম বিভাগের খেলোয়াড় লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।”

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবটি সপ্তাহজুড়ে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও স্থগিত রাখা হয়েছে।

ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো বলেন, সোমবার সকালে তিনি প্রথম অসুস্থতা অনুভব করেন। তবে আগের দিন ম্যাচে তাঁর মধ্যে কোনো শারীরিক সমস্যার লক্ষণ ছিল না। বরং ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে তিনি আনন্দ উদ্‌যাপনেও অংশ নেন।

তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সান্তা ফে ফুটবল লিগ কর্তৃপক্ষও। এক বিবৃতিতে তারা জানায়, ফুটবল অঙ্গনের এই খেলোয়াড়ের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবার ও ক্লাবের প্রতি সমবেদনা জানাচ্ছে।

মাত্র ২২ বছর বয়সে লাউতারো ফাজিওলির জীবনের ইতি ঘটায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি ও উসকানিমূলক পদক্ষেপ আরও তীব্র করে তুলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম...

Related Articles

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায়...

ব্রাজিলকে আনতে সরকারি অর্থ নয়, স্পনসরের ওপর ভরসা বাফুফের

অক্টোবরে ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব...