Home Health স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক ৫টি স্বাস্থ্যকর খাবার
Health

স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক ৫টি স্বাস্থ্যকর খাবার

Share
Share

স্ট্রোক এমন একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি, যা একবার হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে বা রক্ত জমাট বাঁধলে স্ট্রোক হয়। এর ফলে কথা বলা, হাঁটা–চলার মতো মৌলিক ক্ষমতা হারানোর আশঙ্কা থাকে, এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হয়।

ব্রিটেনের এনএইচএস জানায়, স্ট্রোক হলে যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বাড়ে। তবে ঝুঁকি কমাতে হলে আগে থেকেই সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের জন্য এ ঝুঁকি আরও বেশি। তাই সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা মেনে চলা অত্যন্ত জরুরি।

পুষ্টিবিদরা বলছেন, বাড়িতে তৈরি সুষম খাবার খাওয়া এবং কিছু বিশেষ খাবার নিয়মিত ডায়েটে রাখলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিচে তেমন পাঁচটি খাবারের কথা উল্লেখ করা হলো—
১. শাকপাতা
পালং, কুমড়া, লাউ বা পুঁই—সব ধরনের শাকেই থাকে প্রচুর ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো রক্তে খারাপ কোলেস্টেরল কমায়, হৃদযন্ত্রের ব্লকেজ প্রতিরোধ করে এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে।
২. আখরোট
আখরোটে আছে আলফা-লিনোলেনিক অ্যাসিড, যা এক ধরনের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরের প্রদাহ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। হার্টের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী।
৩. সাইট্রাস ফল
লেবুজাতীয় ফল, কিউই বা অন্যান্য ভিটামিন সি–সমৃদ্ধ ফল শরীরকে ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করে। এর মধ্যে থাকা ফ্ল্যাভনয়েড ও পটাশিয়াম হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা দীর্ঘমেয়াদি অসুখ প্রতিরোধে কার্যকর।
৪. মাছ
মাছে প্রচুর প্রোটিন ছাড়াও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে। নিয়মিত মাছ খেলে স্ট্রোকসহ বিভিন্ন কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি অনেক কমে।
৫. টকদই
টকদইতে থাকা পটাশিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন রক্তনালীগুলো সচল রাখে এবং সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। এতে হজমও ভালো হয় এবং হৃদযন্ত্রের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের পরামর্শ-
স্ট্রোকের ঝুঁকি কমাতে শুধু খাবার নয় পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও সমান জরুরি।
সূত্র: এইসময়

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

নিখোঁজ এনসিপি নেতার সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলী এলাকায় ‘আইন-শৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের তিন দিন পর...

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচের...

সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার হচ্ছে ওসমান হাদির, পরিবারের সম্মতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির...

বেগম খালেদা জিয়াকে নিয়ে আশার বার্তা দিলেন ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশার...