Home আঞ্চলিক সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
আঞ্চলিকখুলনা

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

Share
Share

সুন্দরবনের খড়কুড়িয়া খালে অভিযান চালিয়ে দুর্ধর্ষ জলদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাত দুইটার দিকে খুলনার কয়রা থানার অন্তর্গত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী (৫০) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন জেলে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হলে সার্চলাইটের আলো ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জোনাব বাহিনীর দস্যুরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা জিম্মি করে রাখা মজিবর গাজীকে হাত-পা বেঁধে একটি নৌকায় ফেলে রেখে যায়।

উদ্ধার হওয়া জেলে জানান, দস্যুরা তাকে ভয়ভীতি দেখিয়ে বলেছিল—কপাল ভালো থাকলে বাঁচবেন, না হলে কুমিরের মুখে পড়তে হবে। তিনি আরও বলেন, তাকে এমন একটি স্থানে ফেলে রাখা হয়েছিল, যা কুমিরের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত এবং সামান্য নড়াচড়া করলেই নৌকা উল্টে যাওয়ার ঝুঁকি ছিল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা কোনো প্রতিরোধ গড়ে তোলেনি এবং গুলি বিনিময়ের প্রয়োজন হয়নি। তারা দ্রুত বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মজিবর গাজীকে উদ্ধার করা হয়।

বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজ বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে। তবে দস্যুদের এমন কর্মকাণ্ডে সুন্দরবন অঞ্চলের জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের চাকরি বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও। টানা এক বছরের দুর্বলতা কাটিয়ে সবেমাত্র স্থিতিশীলতার আশা দেখা যাচ্ছিল। তবে নতুন করে শুরু হওয়া এই...

ফুলপুরে ধর্ষণের অভিযোগ বিষপানে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...

Related Articles

তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনসার ও ভিডিপির এক প্রশিক্ষকের বিরুদ্ধে ইউনিয়ন কমান্ডার পদে...

৪২ বছরের শিক্ষকতা শেষে অবসরে সেগুপ্তা কানিজ আক্তার

সুদীর্ঘ ৪২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের সমাপ্তি টানলেন সিলেটের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালা...

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

হকনগর-বাঁশতলা পর্যটন স্পটে উচ্ছেদ অভিযান, ফিরছে শৃঙ্খলা ও সৌন্দর্য

দোয়ারাবাজার প্রতিনিধি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হকনগর-বাঁশতলা...