Home জাতীয় সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
জাতীয়বিএনপিরাজনীতি

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

Share
Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) রাতে তিনি নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিলেট-৪ আসনে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি আজ রাতেই নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “দলের চেয়ারপারসনের নির্দেশ আমি কখনও অমান্য করিনি, ভবিষ্যতেও করব না। তিনি আমাদের জাতীয় নেতা, তার নির্দেশই আমার আদেশ। সিলেট-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার দায়িত্ব আমি মাথা পেতে গ্রহণ করেছি। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হবে।”

এর আগে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি সেই আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রার্থী ঘোষণা করে। এরপর তাকে দলীয় হাইকম্যান্ডে তলব করা হয় এবং শেষ পর্যন্ত সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটের কুমারপাড়ার বিশিষ্ট চৌধুরী পরিবারে জন্ম নেন আরিফুল হক চৌধুরী। তার পিতা মুহাম্মদ শফিকুল হক চৌধুরী ও মাতা আমিনা বেগম। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তিনি শিক্ষা জীবন শুরু করেন এবং পারিবারিক রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন।

স্থানীয় রাজনীতিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সিলেট নগর রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। পরবর্তীতে সিটি করপোরেশনের উন্নয়ন কমিটির প্রধান হিসেবেও কাজ করেন।২০০৭ সালে জরুরি অবস্থার সময় তাকে যৌথবাহিনী আটক করে। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে, যার রায়ে

২০০৮ সালে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। তবে ২০১৩ সালে তিনি সব অভিযোগ থেকে খালাস পান। ২০১৩ সালে আরিফুল হক প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে মেয়র পদে আসীন হন তিনি। মেয়র হিসেবে তিনি সাইফুর রহমান শিশু পার্ক সংস্কারসহ একাধিক নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন।

২০১৪ সালে শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটভুক্ত হওয়ায় তিনি গ্রেফতার হন এবং ২০১৫ সালে মেয়র পদ থেকে বরখাস্ত হন। পরবর্তীতে আদালতের রায়ের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পান।২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সিলেটের মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। সেই নির্বাচনে তিনি কামরানকে ৬,১৯৬ ভোটে পরাজিত করেন। সর্বশেষ, বিএনপির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে আরিফুল হক চৌধুরী আবারও রাজনৈতিকভাবে আলোচনায় ফিরলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...