Home জাতীয় অপরাধ সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

Share
Share

সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আলী আহমদ নামের এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার পর তিনিও আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুবেনা বেগম ওই গ্রামেরই আলী আহমদের স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা যায়, সেদিন আলী আহমদ বাইরে থেকে এসে স্ত্রীকে খাটে শুয়ে থাকতে দেখেন। এ সময় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি । এতে ঘটনাস্থলেই রুবেনা বেগমের মৃত্যু হয়। পরে নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আলী। তবে স্থানীয়রা দ্রুত তাকে আটক করে বেঁধে ফেলেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেনা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আলী আহমদের কিছু মানসিক সমস্যাও রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...