Home আঞ্চলিক সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১
আঞ্চলিক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু সুলতান (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের রূপসী বাংলা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক টিপু সুলতান শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় টিপু সুলতানের কাছ থেকে ৮৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সলঙ্গা থানার ওসি আছলাম আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত: আহত ২

নোয়াখালীর সেনবাগে এক দ্রুতগতির ভয়াবহ মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির এক প্রভাবশালী নেতা নিহত হয়েছেন। একই মর্মান্তিক দুর্ঘটনায়...

Related Articles

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন...

চাঁদপুরে নেশাগ্রস্ত অবস্থায় কর্মসূচিতে যোগদান: পদ হারালেন বিএনপি নেতা

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে...

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...