Home NCP সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা
NCPজাতীয়রাজনীতি

সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

Share
Share

গাজীপুরের বাসন থানার বিএনপি সভাপতি তানভীর সিরাজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সারজিস আলমের কাছ থেকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আদালতে আবেদন করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি আবেদন করা হয়।

আবেদনে তানভীর সিরাজ উল্লেখ করেন, ‘সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডের পিছনে অপরাধী চক্রের ভিডিও ধারণ হয়েছে। কিন্তু সারজিস আলম তার অজ্ঞতায় ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে।’

তিনি আরও বলেন, ‘জিএমপি কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা দায়ের করেছি এবং ন্যায়বিচারের আশা রাখছি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর ফেরাতে ইন্টারপোল চিঠি, নীরব ভারত

হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি পাঠানো হলেও এখনো সাড়া দেয়নি ভারত। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে,...

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসের অভয়ারণ্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে : ডিসি জাহিদ

জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা...

Related Articles

দেশের মানুষের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল...

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি : এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান...

মোংলা বন্দরে আবারও জ্বালানি সংকটে স্থবিরতা

রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি | মোংলা বন্দরে জ্বালানি তেলের সংকটে পণ্য খালাস...

৭৮ বছর পরও ব্রিটিশ আমলের আইনেই চলছে বাংলাদেশ

সাব্বির আহাম্মেদ | স্বাধীনতার প্রায় আট দশক পরও বাংলাদেশের বিচারব্যবস্থা এখনও অনেকাংশে...