Home জাতীয় অপরাধ সাদাপাথর লুট: ২ হাজার আসামির বিরুদ্ধে মামলা, পরিবেশ ক্ষয়ক্ষতির তদন্তে কমিটি গঠন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সাদাপাথর লুট: ২ হাজার আসামির বিরুদ্ধে মামলা, পরিবেশ ক্ষয়ক্ষতির তদন্তে কমিটি গঠন

Share
Share

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে সরকার। খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে শুনানিকালে এ প্রতিবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনার পর ১৫ আগস্ট কোম্পানিগঞ্জ থানায় মামলা (নং-০৯) দায়ের করা হয়। এতে খনিজ সম্পদ আইন ছাড়াও দণ্ডবিধির ৩৭৯ ও ৪৩১ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ১৫০০–২০০০ জন ব্যক্তি পাথর লুট করে নিয়ে যায়।

আদালতের নির্দেশে পরিবেশগত ও আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত সচিব (অপারেশন্স), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আহ্বায়ক করে

বুয়েটের একজন অধ্যাপকসহ ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এফিডেভিটে জানিয়েছেন, লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে, দায়ী ব্যক্তিদের তালিকা প্রণয়ন অব্যাহত রয়েছে এবং কোয়ারি এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন পত্রিকায় সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৪ আগস্ট রুল জারি করে এবং স্থানীয় প্রশাসনকে লুট হওয়া পাথর উদ্ধার করে পুনঃস্থাপনের নির্দেশ দেয়। একই সঙ্গে জেলা প্রশাসন, বিজিবি, র‌্যাবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ীদের তালিকা প্রণয়ন করে ১৫ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আদালত পরিবেশ সচিব ও খনিজ সম্পদ সচিবকে নির্দেশ দিয়েছেন, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পাথর অপসারণে পরিবেশের কতটা ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে দিন-রাত তদারকির জন্য মনিটরিং টিম গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

ইসরায়েলে একযোগে ১০০ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...